Site Logo

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

EBBS Desk·
পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস করতে রাজি নয় প্রশাসন। এবার সেই সামগ্রীর মান সরেজমিনে খতিয়ে দেখতে জেলা স্তরে আকস্মিক পরিদর্শনের নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। গত ৭ এপ্রিল এই সংক্রান্ত একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বিকাশ ভবন থেকে।

Sponsored

Sranchi In Article

শিক্ষা দফতরের ওই নির্দেশে জানানো হয়েছে, প্রথম দফার ইউনিফর্ম, কালো জুতো ও ব্যাগ ইতিমধ্যেই স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে। এখন জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) দায়িত্ব হবে বিভিন্ন স্কুলে গিয়ে হঠাৎ হানা দিয়ে দেখা যে, সামগ্রীগুলি নির্ধারিত নিয়ম বা এসওপি মেনে বিলি করা হয়েছে কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সামগ্রীগুলির মান ঠিক আছে কি না, তা অত্যন্ত গুরুত্ব সহকারে পরীক্ষা করতে হবে আধিকারিকদের।

বিকাশ ভবনের ওই নির্দেশিকায় আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, খোদ শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব নিজেও যে কোনও সময় বিভিন্ন স্কুলে পৌঁছে যেতে পারেন সামগ্রীর মান যাচাই করতে। তাই জেলা স্তরের আধিকারিকদের আগাম সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দফতরের স্পষ্ট নির্দেশ, আগামী ১৫ এপ্রিলের মধ্যে সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শককে তাঁদের এলাকার স্কুলগুলি পরিদর্শন করতে হবে এবং তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে বিকাশ ভবনে। ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সামগ্রীর মান নিয়ে অতীতে বহুবার নানা অভিযোগ উঠেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগে রাশ টানতে চাইছে সরকার। শিক্ষা মহলের মতে, নির্বাচনের আবহে বা তার আগে সরকারি প্রকল্পের সুবিধায় যাতে কোনও খুঁত না থাকে, সেই লক্ষ্যেই নজিরবিহীনভাবে এই আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ তারিখের রিপোর্টে কোনও অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট মহলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন - ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →