Site Logo

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

EBBS Desk·
গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই শিক্ষাঙ্গনে প্রার্থনা সংগীতে গাওয়া হল 'বন্দেমাতরম' (Vandemataram Song) । দেশাত্মবোধক গানের পাশাপাশি জাতীয় সংগীত (National Anthem) গেয়ে পঠনপাঠন শুরু করলেন পড়ুয়ারা।

Sponsored

Sranchi In Article

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) আসার পরই সব সরকারি প্রতিষ্ঠানে 'বন্দেমাতরম' গাওয়া বাধ্যতামূলক করেছে। সেই নিয়ম মেনে সোমবার লোকভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানেও প্রথমে এই গানের সুর বেজেছে, তারপর জাতীয় সংগীত। গরমের ছুটি কাটিয়ে জুন মাসের পয়লা তারিখ থেকে স্কুল খুলতেই দেখা গেল শিক্ষা দফতরের (School Education Department, Government of West Bengal) নির্দেশিকা মেনে শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সকলেই 'বন্দেমাতরম' ও 'জনগণমন' দুটি গানই গাইছেন। তার জন্য অবশ্য প্রার্থনা সংগীত সম্পূর্ণ হতে সময় একটু বেশি লাগছে। ‘বন্দেমাতরম’ গানটি সম্পূর্ণ গাইতে সময় লাগে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড। জাতীয় সংগীত গাইতে লাগে আরও ৫২ সেকেন্ড। ফলে শুধুমাত্র এই দুই গান গাইতেই প্রায় ৪ মিনিট ২ সেকেন্ড সময় লাগবে। অনেক স্কুলে আবার নিজস্ব প্রার্থনা গীতি রয়েছে। সেগুলোও গাওয়া হয়েছে। রাজ্যের মাদ্রাসাগুলিতেও একই নির্দেশ কার্যকর হয়েছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →