Site Logo

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

EBBS Desk·
মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে বললেন কবি সুবোধ সরকার। তাঁর বক্তব্য, দেশের গণতান্ত্রিক ও নৈতিক অধিকারের প্রশ্নে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী সরাসরি পথে নেমে আন্দোলন করছেন, তা কার্যত নজিরবিহীন। তাঁর কথায়, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজপথে আন্দোলন করছেন, তেমনই প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইও চালিয়ে যাচ্ছেন।

Sponsored

Sranchi In Article

কবি বলেন, সাধারণ মানুষের জন্য এইভাবে আর কে লড়াই করেন— সেই প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই উঠছে। তাঁর মতে, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর যে লড়াই চলছে, তা ভবিষ্যতে ইতিহাসে জায়গা করে নেবে এবং এই আন্দোলন অমরত্বের দাবিও রাখে। সুবোধ সরকার আরও দাবি করেন, এই লড়াই কেবল বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। রাজপথ থেকে শুরু হওয়া এই আন্দোলনের বার্তা ইতিমধ্যেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে।

এদিন ধর্নামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতাও পাঠ করেন সুবোধ সরকার। তাঁর কণ্ঠে সেই কবিতা শোনার জন্য উপস্থিত জনতার মধ্যে উৎসাহ ও আবেগের সঞ্চার হয়। আন্দোলনের আবহে কবিতার সেই মুহূর্ত যেন রাজনৈতিক কর্মসূচির মধ্যেও অন্য মাত্রা যোগ করে।

আরও পড়ুন- সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

7h ago

More from রাজ্য

View All →