বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) থাকলেও ভ্যাপসা গরম কমবে না। অন্যদিকে একেবারে উল্টো ছবি উত্তরে। পাহাড়ের তিন জেলায় দফায় দফায় অতিভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে!
Sponsored

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আজ দিনভর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। নদিয়া ও মুর্শিদাবাদে বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় দুপুর থেকে আংশিক মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সক্রিয় রয়েছে বর্ষা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। সতর্ক প্রশাসন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
4h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





