গত কয়েকদিনের ধারাবাহিকতা বজায় রেখে রবিবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলার আকাশে ঘন কালো মেঘ। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া(Weather ) দফতরের  পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝড়ো বাতাস। এরফলে মতসজীবিদের সতর্ক করা হয়েছে। এ ছাড়াও,  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা সতর্কতা জারি করা হয়েছে। 

রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। 

দক্ষিণের পাশাপাশি উত্তরেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।  উত্তরবঙ্গে চার জেলায় বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা৷ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনার আছে। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরের উত্তরের জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভবনা৷