দল ও প্রতীক ফ্রিজ করার কমিশনের বিরুদ্ধে সু্প্রিম কোর্টে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত শুনানি শুনতে সম্মত শীর্ষ আদালত। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির দিন ধার্য করতে পারে সুপ্রিম কোর্ট।

জোড়াফুল প্রতীক কেড়ে নেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে। মামলায় যুক্ত করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও। সোমবার সুপ্রিম কোর্টে দিনের শুরুতেই এই মামলার দ্রুত শুনানির আবেদন করেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  শীর্ষ আদালত এই মামলা দ্রুত শুনানিকতে সম্মত হয়েছে।

রিট পিটিশনের সপক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, “এই ডিসপুটের সূচনা জুন মাসে। আমরা আমাদের বক্তব্য জুলাই মাস থেকেই বলে চলেছি। কমিশন এতদিন কিছু না করে নির্বাচনের মধ‍্যে আমাদের নাম এবং প্রতীক ফ্রিজ করে দিয়েছে। এক্ষেত্রে কমিশন নতুন মাইলস্টোন সৃষ্টি করছে প্রতিবার।”

 আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাতীয় নির্বাচন কমিশন  একটা অন্তবর্তীকালীন নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়নি কেন আমাদের বক্তব্যে তারা সম্মত হয়নি। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। কোর্ট দ্রুত শুনানিতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবারই জাতীয় নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। মমতা শিবির বা ঋতব্রত শিবির কেউই আগামী উপনির্বাচনে ঘাস ফুলের প্রতীক ব্যবহার করতে পারবেন না।  কড়া আপত্তি-সহ বৃহস্পতিবারই রাত পৌনে বারোটায় জাতীয় নির্বাচন কমিশনে তিনটি বিকল্প নাম ও প্রতীক জমা দিয়েছে মমতাপন্থী তৃণমূল, ইমেলে জবাব দেওয়া হয়েছে কমিশনকে।  

 

কমিশনের সিদ্ধান্ত অনুসারে, মমতাপন্থী তৃণমূল দলের নতুন নাম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, দলের প্রতীক ফুটবল খেলোয়াড়।  ঋতব্রত পন্থী তৃণমূলের নতুন নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, প্রতীক খাম। শুক্রবার জানিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন।

 এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে বলেছেন, মামলা করে যদি প্রতীক ফেরতও পান তাহলেও ভোট কি পাবেন মানুষের মন থেকে এই প্রতীক মুছে গিয়েছে। 

 

তৃণমূল কংগ্রেসের প্রতীককে ফ্রিজ করে দেওয়ার নির্দেশকে বিরুদ্ধে আগেই প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী।