তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজের পর দলে নতুন নাম এবং প্রতীক চূড়ান্ত করল নির্বাচন কমিশন।  মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম হল 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। প্রতীক 'ফুটবল প্লেয়ার'। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেলেন 'ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস'। তাঁর দলের প্রার্থীরা 'খাম' প্রতীকে লড়বেন। শুক্রবার তৃণমূলের জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাটিকে দম্ভের পরিণতি এবং ঐশ্বরিক অভিশাপ বলে কটাক্ষ করেন। 

আরও পড়ুন: বিকল্প নাম-প্রতীকে সিলমোহর কমিশনের: মমতার নেতৃত্বাধীন দল ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক ফুটবল খেলোয়াড়, কী পেল ঋতশিবির

মুখ্যমন্ত্রীর কথায়, "ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নিয়ম মেনেই হয়েছে, সব পক্ষের কথা শুনেই কমিশন পদক্ষেপ করেছে। উনি নিজের দলকে একজোট রাখতে পারেননি। দল যে দু-ভাগ, তিন-ভাগ, চার-ভাগ হয়েছে- তার দায় তো ওঁরই! এতে আমাদের বিজেপির সরাসরি কোনও ভূমিকা নেই।" এর পরই সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে শুভেন্দুর খোঁচা, "অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবাঃ"- দম্ভ যারই হবে, সেই দম্ভের চূর্ণ ভগবান করে দেবেন। সর্বশক্তিমান বলে একজন আছেন।"

আরও পড়ুন: সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ বিপত্তি, বারবিকিউ-র অগ্নিকাণ্ডে ঝলসে গেলেন নববধূ

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মাশুলই তৃণমূলকে গুনতে হচ্ছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, "হিন্দু ধর্মকে 'গন্দা ধর্ম' বলা, মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলা, আর রাম মন্দির উদ্বোধনের দিন 'রাম মন্দির মানি না' বলে মিছিল করা... শ্রীরামচন্দ্র তো আছেন? ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের অভিশাপেই আজ সব ধ্বংস হয়ে গিয়েছে!"