হুমায়ুন কবীরের(Humayun Kabir) বিতর্কিত মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। কয়েকদিন আগেই আম জনতা উন্নয়ন পার্টির সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুশিয়ারি দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিধায়ক হুমায়ুন কবীর।

সোমবার বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার পরই হুমায়ুনর বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান বিজেপির বিধায়কদের। এরপর বিধানসভাতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন,  "হুমায়ুন কবীরের বক্তব্য ক্ষতিকারক। হুমায়ুন কবীরের ব্যক্তিদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। দুটি এফআইআর করা হয়েছে। আপনাকে বেপরোয়া, লাগামছাড়া মন্তব্য করতে দেব না। দেশে আইনের শাসন আছে প্রমাণ করে দেব।"

এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি এক সপ্তাহ পরেই মুর্শিদাবাদ যাচ্ছি। আপনি কেন এই ধরনের এই মন্তব্য করছেন তা আমি জানি। নওদা, রেজি্নগর অঞ্চলের সব পঞ্চায়েত সদস্যদের আপনার দলে যোগদান করানোর। কিন্ত সেটা হয়নি। যে অনুষ্ঠানে আপনি গিয়েছেন সেই অনুষ্ঠানের আয়োজকদের আগে গ্রেফতার করব, তারপর আপনার কাছে যাবো।" 

 

আম জনতা উন্নয়ন পার্টির সভায় হুমায়ুন কবীর বলেছিলেন, 'শুভেন্দু অধিকারীকে বলেছি, মুর্শিদাবাদে আস্ফালন কম করতে বলুন। আমি যে দিন মুসলমানদের নিয়ে ময়দানে নেমে যাব, এমন স্যাটাভাঙা মার শুরু করব, পতাকা বওয়ার লোক থাকবে না, কত লোককে জেলে রাখতে পারে খাওয়াতে পারে দেখব।