Site Logo

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

EBBS Desk·
স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর
রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডের মঞ্চে যখন তিনি শপথ নিচ্ছেন, তখন তাঁর পরনের সেই ফাতুয়াটি তৈরি হয়েছে কাঁথির এক অতি সাধারণ দর্জি দোকানে। স্কুলবেলা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কুর্সি— শুভেন্দুর পোশাকের কারিগর আজও সেই কাঁথির প্রিয় ‘রবিদা’।

কাঁথি শহরের একটি ছোট দর্জি দোকান। মালিক রবীন্দ্র চৌধুরী ওরফে রবিদা এখন সংবাদমাধ্যমের আকর্ষণের কেন্দ্রে। তাঁর দোকানের খেরোর খাতায় সাধারণ মানুষের ভিড়ে মিশে রয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম। দীর্ঘ কয়েক দশক ধরে শুভেন্দু অধিকারীর পাঞ্জাবি, পায়জামা এবং ফাতুয়া সেলাই করছেন তিনি। ছোটবেলা থেকে দেখে আসা সেই ‘শান্ত ছেলেটি’ আজ রাজ্যের প্রশাসনিক প্রধান, এই খবর পাওয়ার পর থেকেই আবেগে ভাসছেন রবিদা। রবিদার কথায়, ছোট থেকেই শুভেন্দুর পোশাকের মাপজোক তাঁর মুখস্থ। ফুলহাতা হোক বা হাফহাতা— খাদি কাপড়ের বাইরে অন্য কিছু খুব একটা পছন্দ করেন না তিনি। মূলত কলকাতা থেকেই আসে সেই খাদি কাপড়। তারপর রবিদার নিপুণ হাতের ছোঁয়ায় তা হয়ে ওঠে শুভেন্দুর চিরচেনা রাজনৈতিক পোশাক। রবীন্দ্রবাবুর কথায়, উনি খুব একটা জাঁকজমক পছন্দ করেন না। তবে পোশাক নিয়ে যথেষ্ট সচেতন। পোশাকে সামান্য দাগ লাগলে তা আর ব্যবহার করেন না।

শনিবারের মেগা ইভেন্টের জন্য বিশেষ ফাতুয়াটি দিন কয়েক আগেই তৈরি করে পাঠিয়েছিলেন রবিদা। দোকানে এখনও পড়ে আছে সেই কাপড়ের কিছু অবশিষ্টাংশ। সেটিকে অতি যত্নে স্মৃতি হিসেবে তুলে রেখেছেন তিনি। রবীন্দ্র চৌধুরী বলেন, ছোট থেকেই ওঁর মধ্যে কোনও অহংবোধ দেখিনি। আজও একই রকম শ্রদ্ধার সম্পর্ক। আমার হাতের কাজ পরে উনি শপথ নিলেন, একজন কারিগরের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

মুখ্যমন্ত্রীর পোশাক এই দোকানে তৈরি হয় জানাজানি হতেই এখন রবিদার ছোট দোকানে স্থানীয় নেতাদের ভিড় বাড়ছে। অনেকেই চাইছেন ‘মুখ্যমন্ত্রী স্পেশাল’ পাঞ্জাবি বানাতে। তবে রবিদা বিনম্রভাবে জানাচ্ছেন, তাঁর এই ছোট্ট দোকানে একসঙ্গে এতজনের বরাত সামলানো কঠিন। ভিড় বাড়লেও রবিদার কাছে সেই পুরনো খেরোর খাতা আর শুভেন্দুর আস্থার মর্যাদাটুকুই এখন জীবনের সেরা সম্পদ। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার খুশিতে আজ শুধু রবিদা নন, গোটা কাঁথি শহরই যেন এক আনন্দ উৎসবে মেতেছে।

আরও পড়ুন- পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

1h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

6h ago

More from রাজ্য

View All →