Site Logo

প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দিয়ে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখলেন স্বপ্না

EBBS Desk·
প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দিয়ে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখলেন স্বপ্না

রাজ্য চলছে প্রথম দফার ভোট গ্রহণ। ১৫২টি আসনের মধ্যে যে কেন্দ্রগুলিতে বাড়তি নজর রয়েছে তার মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তারকা অ্যাথলিট স্বপ্না বর্মন(Swapna Barman)। বৃহস্পতিবার সাত সকালে পরিবারের সঙ্গে ভোট দিলেন। ভোট দিয়েই নিজের কেন্দ্রে বিভিন্ন বুথ পরিদর্শন করতে শুরু করলেন।

Sponsored

Sranchi In Article

এতদিন ভোটার হিসাবে ভোট দিতেন এবার স্বপ্না নিজেই প্রার্থী। ভোটদানের পর স্বপ্নার(Swapna Barman) জবাব, “খুবই ভালো লাগছে প্রার্থী হিসাবে ভোট দিয়ে। সকলের কাছে অনুরোধ, আপনারাও প্রত্যেকে শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। নিজেদের কর্তব্য পালন করুন। ভোট দেওয়াটা আমার অধিকার, আমার কর্তব্য। তাই পরিবারের সকলকে নিয়ে এসে ভোট দিয়েছি। ” স্বপ্নার সঙ্গে ছিলেন তাঁর মাও। তিনিও মেয়েকে ভোট দেওয়ার আবেদন জানান।

ভোটে কড়া নিরাপত্তা। যদিও স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখেছেন সোনাজয়ী তারকা অ্যাথলিট। ভোটদানের পর্ব মিটিয়ে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি। সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন। মানুষের রায়ই শেষ কথা।” রাজনীতির উত্তপ্ত আবহে স্বপ্নার এই ‘স্পোর্টসম্যান স্পিরিট’ সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিল।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

16h ago