ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায় প্রায় ৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৫২ লক্ষের বেশি বিচারাধীন ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে এই বিশাল সংখ্যক নামের মধ্যে ঠিক কত জনের নাম তালিকায় নতুন করে যুক্ত হল এবং কত জনের নাম বাদ পড়ল, তা নিয়ে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। এই ধোঁয়াশা ঘিরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে ওয়াকিবহাল মহলে।
Sponsored

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের পর জানা গিয়েছিল যে, প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন অবস্থায় ছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে জুডিশিয়াল অফিসার বা বিচার বিভাগীয় আধিকারিকরা এই বিপুল পরিমাণ নামের নিষ্পত্তির কাজ করছেন। অষ্টম তালিকা প্রকাশের পর সামনে এসেছে যে, আর মাত্র ৭ লক্ষের কিছু বেশি ভোটারের নামের নিষ্পত্তি হওয়া বাকি আছে। যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে কমিশনের আশা আগামী ৭ এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি হয়ে যাবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাপ্লিমেন্টারি তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই সেই আবেদন গ্রহণ করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু ভোটারের নাম বাদ পড়ার খবর আসতেই সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে।
আরও পড়ুন- মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
5h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
13h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
14h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
15h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
16h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
17h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
17h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
20h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
21h ago
