অভিষেকের প্রস্তাবে মান্যতা হাই কোর্টের! রাধাবিনোদের নামে এসপ্ল্যানেড রো’র নামকরণে সম্মতি

কলকাতা পুরসভা এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম পরিবর্তন করে প্রখ্যাত আইনজীবী ও 'টোকিও ট্রায়াল' বিচারক বিচারপতি রাধাবিনোদ পালের নামে 'জাস্টিস রাধাবিনোদ পাল সরণি' রেখেছে। এটি শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত এবং কলকাতা হাইকোর্টের কাছেই অবস্থিত। জাপানের প্রতি তাঁর অবদানের জন্য তিনি সেখানে অত্যন্ত সম্মানিত। তাঁর প্রপৌত্র সুধিবিনোদ পালের অনুরোধে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোকিওতে রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
Sponsored

কলকাতা পৌরসভার তরফে এই পরিবর্তনকে বাংলার এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে অভিহিত করা হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি আইনজ্ঞ জাপানের ‘বাঙালি বন্ধু’ প্রয়াত রাধা বিনোদ পালের নামে এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তার নাম জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করা হয়। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রাধা বিনোদ পালের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানে দাঁড়িয়ে অভিষেক জানান, কলকাতার একটি রাস্তার নাম রাধা বিনোদ পালের নামে করা হবে। কলকাতা পুরসভার পাশাপাশি, ওই ঘোষণাতেও এবার সরকারিভাবে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।
এরপরেই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, ''কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের এসপ্ল্যানেড রো (পশ্চিম) নাম পরিবর্তন করে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে, যা বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনজ্ঞকে সম্মান জানাচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের বাস্তবায়ন শুধু বাংলাকে গৌরবোজ্জ্বল করেছে তাই নয়, বাংলার মেধা- বাংলার গৌরবকে স্বীকৃতি দিয়েছে। একদিকে দিল্লির স্বৈরাচারীরা ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে; তখন বাংলা একমাত্র রাজ্য যেখানে ইতিহাসের মর্যাদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখা হচ্ছে।''
আরও পড়ুন - দিঘার সৌন্দর্যায়নে জমি ই- নিলামে বড় উদ্যোগ রাজ্যের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
1h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
5h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
5h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
6h ago
More from রাজ্য
View All →
'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
9h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
16h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
18h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
20h ago
