মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা রাজ্যের তৎকালীন শাসকদলের বিভিন্ন সামাজিক ভাতা ও প্রকল্পকে ‘খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করতেন, আজ সরকার চালাতে গিয়ে তারাও সেই একই পথে হাঁটতে বাধ্য হচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ধাঁচেই নতুন সরকার নিয়ে এসেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। এই প্রেক্ষিতেই এবার কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এতদিন যারা ‘ভাতার সরকার’ বলে বিদ্রুপ করতেন, তারা আজ হাড়ে-মজ্জায় টের পাচ্ছেন বাংলার সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দূরদর্শী ভাবনা ভেবেছিলেন।
Sponsored

কোচবিহার থেকে কাকদ্বীপ— রাজ্যের প্রতিটি কোণায় দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রায় ১০০টি জনমুখী প্রকল্প পৌঁছে দিয়েছিল বিগত সরকার। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রের বঞ্চনা ও আর্থিক বরাদ্দ আটকে রাখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রকল্প বন্ধ হতে দেননি। এবার নতুন সরকারও সেই তৈরি পরিকাঠামো ও জনমুখী নীতির ভিতের ওপর দাঁড়িয়েই নিজেদের প্রকল্পের ঢাক পেটাচ্ছে।
এই প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তৃণমূলের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কাঠামোর ওপর দাঁড়িয়েই নতুন সরকার এখন মানুষকে নানা প্রতিশ্রুতি দিচ্ছে। এতে নতুনত্ব বা মৌলিকত্ব কিচ্ছু নেই। তবে যাঁরা এতদিন ভাতা নিয়ে প্রতিনিয়ত বিদ্রুপ ও কুৎসা করতেন, তাঁরা এখন কোন মুখে এই সব প্রকল্প আনছেন? কুণালের সংযোজন, নারীশক্তিকে সম্মান জানাতে বাংলায় যতগুলি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, দেশের কোথাও তার কাছাকাছি উদাহরণ নেই।
তৎকালীন বিরোধী শিবিরের ‘ভাতা চাই না, চাকরি চাই’ স্লোগানকে মনে করিয়ে দিয়ে কুণাল এদিন বলেন, যাঁরা আজ এত বড় বড় কথা বলছেন, তাঁরা তো শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন। তার মানে আজ প্রমাণিত হয়ে গেল যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ভুল ছিল না। দিল্লির সরকার ইডি-সিবিআই বা রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ করে বাংলার কোটি কোটি টাকার প্রাপ্য আটকে রেখেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার পরিমাণ আরও বাড়াতে পারেননি, তাঁর হাত-পা বাঁধা ছিল। কিন্তু পিছিয়ে পড়া শ্রেণি ও মহিলাদের প্রতি তাঁর যে নীতিগত সিদ্ধান্ত ছিল, আজ নতুন সরকার তাতেই মান্যতা দিতে বাধ্য হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলায় ক্ষমতায় টিকে থাকতে গেলে বা জনভিত্তি ধরে রাখতে গেলে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে বাদ দেওয়া যে অসম্ভব, তা নয়া সরকারও বুঝে গিয়েছে। আর সেই কারণেই ভোটের আগে ভাতার বিরোধিতা করলেও, গদিতে বসেই সেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে নাম বদলে নতুন ভাণ্ডার গড়তে হচ্ছে বর্তমান শাসকদলকে।
আরও পড়ুন - সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Just now

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
6h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
10h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
10h ago
