রাজ্যে শুধু পালাবদলই হয়নি, ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শনিবার, শিলিগুড়ির (Siliguri) মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) পাশে বসিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার পরে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) যে ‘শাসকের আইন’-এর কথা বলেছিল, তার অবসান ঘটিয়ে বাংলায় এখন ‘আইনের শাসন’ প্রতিষ্ঠিত হয়েছে।
রাজ্যের আমূল পরিবর্তন হয়েছে, ‘শাসকের আইন’-এর বদলে ‘আইনের শাসন’: মুখ্যমন্ত্রী
Sponsored

সরকার গঠনের প্রথম দিনগুলির কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদে গত ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। ১১ মে সোমবার তিনি প্রথম সচিবালয়ে পা রেখেই তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন। তার মধ্যে একটি সীমান্ত ও জাতীয় সুরক্ষা। দেশের নিরাপত্তার স্বার্থে রাজ্যের সীমান্তে বিএসএফ-কে জমি হস্তান্তরের ফাইলে প্রথম সই করেন।
জনগণনা (Census) চালুর অবিলম্বে সম্মতি দিয়ে মুখ্যসচিবকে নির্দেশ দেন। বিগত তৃণমূল সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সেটি আটকে রেখেছিল বলেও অভিযোগ করেন তৃণমূল। একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, দেশে বলবৎ হলেও বাংলায় আটকে ছিল ‘ভারতীয় ন্যায় সংহিতা’। ১১ মে থেকেই এ রাজ্যে BNS চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, গত ১০৫ দিনে তাঁর সরকার চারটি মূল নীতির ওপর ভর করে পরিচালিত হচ্ছে।
দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রের সুরক্ষা
সাংবিধানিক দায়িত্ব পালন
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘একাত্ম মানববোধ’-এর আদর্শে মানবতাবাদী জনকল্যাণমূলক কাজ করা
ডবল ইঞ্জিন সরকারের আমলে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া
‘ভারতীয় ন্যায় সংহিতা’-কে ‘বিপ্লবী পদক্ষেপ’ বলে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে বাংলায় একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও আইনি দীর্ঘসূত্রতার কারণে সাজা কার্যকর হতে দেরি হত। ন্যায় সংহিতার আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়সীমার কারণে দোষীরা দ্রুত শাস্তি পাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
শিলিগুড়িতে আয়োজিত ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যাতে আইনের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও নতুন প্রজন্ম দেশের নতুন আইনি পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













