- • নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট ‘অপশন’ রয়েছে, সেখান থেকেই আবেদন করা যাবে।
- • প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে আবেদনকারীকে।
- • সংশ্লিষ্ট নম্বরে OTP আসবে, তা দিয়ে লগইন করতে হবে।
- • এপিক নম্বর দিয়ে ‘সার্চ’ অপশনে ক্লিক করলেই ভোটারের নাম দেখা যাবে।
- • লগইন করার পর আবেদনপত্রে চারটি শূন্যস্থান পূরণ করতে হবে।
- • সংশ্লিষ্ট ভোটারের পিন কোড-সহ পুরো ঠিকানা উল্লেখ করতে হবে (২৫০ শব্দের বেশি যেন না হয়)।
- • অ্যাপিলের সংক্ষিপ্ত বিবরণ ১০০০ শব্দের মধ্যে।
- • কী কারণে আবেদন করছেন সেটি ৫০০ শব্দের মধ্যে লিখে, সাবমিট করতে হবে।
- • সংশ্লিষ্ট আবেদনকারীকে জানাতে হবে তিনি কোন জায়গার ভোটার ছিলেন।
- • সব তথ্য দিয়ে ‘সাবমিট’ করলেই আবেদন সম্পূর্ণ হবে।
গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও
শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি হল তা নিয়ে স্পষ্ট করে কোনও তথ্য মেলেনি। কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল প্রতিদিন তালিকা প্রকাশিত হবে এবং সেই মতো কখনও মধ্যরাতে কখনও গভীর রাতে কালিকা প্রকাশের ট্রেন্ড তৈরি করেছে কমিশন (ECI)। রবিবার চতুর্থ তালিকা প্রকাশিত হওয়ার কথা। যেভাবে চুপি চুপি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হচ্ছে তাতে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে এই তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তৃতীয় অতিরিক্ত তালিকায় আরও দুই লক্ষের বেশি নাম যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।যেসব বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে তাঁরা আজ থেকেই ট্রাইব্যুনালে (tribunal appeal) আবেদন করতে পারবেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক মাসও বাকি নেই। বিজেপি ও কমিশনের উদ্দেশ্যপ্রণোদিত এসআইআরের (SIR) ফলে ভোটার তালিকা থেকে জেলায় জেলায় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আজ, রবিবার থেকেই অনলাইন ও অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। অনলাইনে অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকের দফতরে গিয়ে আবেদন করা যাবে। অনলাইন প্রক্রিয়ার জন্য ইলেকশন কমিশনের ওয়েবসাইট eci.gov.in গিয়ে, Submit Appeal for Individuals (Under Adjudication) এই অপশনে ক্লিক করতে হবে। ২৩ জেলায় জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।একনজরে দেখে নিন নাম বাদ যাওয়া ভোটাররা ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করবেন কীভাবে?
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
জাঙ্গিপাড়ায় তৃণমূল উপপ্রধানকে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
17h ago

পোস্ট মুছব না: কলকাতা পুলিশের নোটিশের পাল্টা হুঁশিয়ারি মহুয়ার
18h ago

নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রাজ্যের
18h ago

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের
18h ago

এজলাসে বসার আগে রক্তদান! কলকাতা হাইকোর্টে বিরল নজির প্রধান বিচারপতির
19h ago







