Site Logo

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

EBBS Desk·
ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা
নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠকে সারল উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, জেলা চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠকে মূলত ভোট-পরবর্তী পরিস্থিতি এবং আগামী দিনে দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে হাজির ছিলেন বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও স্বপন সমাদ্দার সহ উত্তর কলকাতার অন্যান্য নেতৃত্ব এবং পুরসভার কাউন্সিলরেরা।

বৈঠক শেষে দলের তরফে কুণাল ঘোষ জানান, এ দিনের কর্মসূচিতে যেমন ভোটের ফলের চুলচেরা বিশ্লেষণ হয়েছে, তেমনই নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি নিয়েও সরব হয়েছেন নেতৃত্ব। গেরুয়া শিবিরের এই আগ্রাসন রুখতে আগামী দিনে উত্তর কলকাতায় বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে চূড়ান্ত কর্মসূচি কী হবে, তা জেলা চেয়ারম্যান তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই দফতর ও কর্মীদের আগামিকাল বা আগামী দিনে জানিয়ে দেবেন।

তৃণমূল শিবিরের অন্যতম প্রধান লক্ষ্য যে কলকাতার পুরবোর্ড পুনর্দখল করা এবং নিজেদের শক্তি ধরে রাখা, তা এ দিনের বৈঠক থেকেই স্পষ্ট। কুণালের সংযোজন, “আমরা চেষ্টা করব আমাদের কাউন্সিলরদের যে সংখ্যা রয়েছে, তা যেন সম্পূর্ণ অটুট রাখা যায়।” একই সঙ্গে বিজেপির নির্বাচনী রণকৌশলকে নিশানা করে তিনি দাবি করেন, ভোট বৈতরণী পার হতে বিজেপি কী ধরনের চাল বা ‘কায়দা’ অবলম্বন করে, তা এখন শাসকদলের অনেকটাই চেনা হয়ে গিয়েছে। ফলে প্রতিপক্ষের সেই কৌশলকে মাঠে মারতেই তৃণমূলও এবার নিজেদের মতো করে নতুন পাল্টা রণকৌশল তৈরি করছে।

আরও পড়ুন- সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

_

_

Sponsored

Sranchi In Article

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

4h ago

More from রাজ্য

View All →