অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের সিইও ও আর এক কর্তা সুব্রত গুপ্ত সেই চেষ্টাই করছেন। একই সঙ্গে বিজেপি নেতারা নির্বাচনের জন্য অন্য রাজ্য থেকে এখানে টাকা ঢোকাচ্ছে। কিন্তু এসব করেও এ-রাজ্যে কিছু হবে না, তাদের হার নিশ্চিত এটা বুঝে গিয়েছে বিজেপি। তাই তারা মরিয়া হয়ে এখন গোটা প্রশাসনকে দখল করার চেষ্টা করছে।
রাজ্যের সিইও-র এই কীর্তি ফাঁস করে দিল তৃণমূল কংগ্রেস।
Sponsored

শনিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর তীব্র প্রতিবাদ জানান তৃণমূলের দুই প্রতিনিধি মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি, যে সেন্ট্রাল অবজারভারদের চাপ দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে বারবার সরাসরি অথবা ভার্চুয়ালি বৈঠক করছেন সিইও মনোজ আগরওয়াল ও আর এক কর্তা সুব্রত গুপ্ত। কিন্তু তাদের সেই অধিকারই নেই। কারণ, পর্যবেক্ষকদের নিরপেক্ষ হয়ে কাজ করার কথা। তাঁদের চাপ দেওয়া হচ্ছে, বিজেপিকে সুবিধা করে দিতে হবে। তৃণমূল প্রার্থীদের নানাভাবে ব্যতিব্যস্ত রাখতে হবে। কোনও ক্ষেত্রে জেলা প্রশাসনগুলিকে ক্যাপচার করার নির্দেশও দেওয়া হচ্ছে। এই নিয়ে শুক্রবার অন্যতম পর্যবেক্ষক ও হিমাচল প্রদেশের প্রাক্তন সিইও সি পালরাজু তাঁদের হোয়াটস অ্যাপ গ্রুপে এর প্রতিবাদ জানান। সিইও-র এরকম কোনও এক্তিয়ার নেই বলেও জানান তিনি। এরপরই অনেকেই এই নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি খারাপ হলে সিইও ওই পোস্টগুলি মুছে দেন ও ওই পর্যবেক্ষককে গ্রুপ থেকে সরিয়ে দেন। কুণাল বলেন, আমাদের কাছে সব তথ্য আছে, ঠিক সময়েই প্রকাশ করা হবে সব। একই সঙ্গে কুণাল অভিযোগ করেন, বিজেপি নেতারা অন্য রাজ্য থেকে ঢুকে এখানে টাকা বিলি করছেন। ওড়িশার কয়েকজন বিজেপি নেতা তালড্যাংরায় টাকা বিলি করতে গিয়ে ধরা পড়েছেন। আপাতত তাঁরা থানায় আছেন।
মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেন, দিল্লির বিজেপির নেতারা এখন বুঝতে পারছেন, বঙ্গ বিজেপি নেতাদের দিয়ে হবে না। তাই তারা এখন লোক লস্কর, পাইক, বরকন্দাজ সব নামাচ্ছে। তাই সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। এর মানে। দিল্লির বিজেপি এরা এদের পার্টির লোককে বিশ্বাস করে না, বাংলার মানুষকে বিশ্বাস করে না, যাদের পাঠাচ্ছে তাদেরও বিশ্বাস করে না।
আরও পড়ুন- বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
1h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
6h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
14h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
16h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
17h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
18h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
19h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago
