ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের নতুন দায়িত্ব দিল নবান্ন। সোমবার কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই নতুন দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যসচিব পদ থেকে অপসারিত নন্দিনী চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর দফতরে উন্নয়নমূলক কাজের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয়ের কাজ দেখবেন।
Sponsored

অন্যদিকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব জগদীশ প্রসাদ মীনাকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে পরিষদীয় দফতরের সচিব, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে।নবান্ন সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে এই দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরেও বড়সড় রদবদল করে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানো হয় সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ১৯৯৬ ব্যাচের আইপিএস অজয়কুমার নন্দকে। দায়িত্ব গ্রহণের নির্দিষ্ট সময়ের আগেই লালবাজারে পৌঁছে যান অজয়, যদিও কিছুক্ষণ পরে তাঁকে আবার সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। রাজ্য পুলিশের ডিজি পদ থেকেও সরানো হয়েছে পীযূষ পাণ্ডেকে। তাঁকে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তকে।
অপসারিত কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে এডিজি (সিআইডি) এবং অতিরিক্তভাবে এডিজি (আইবি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা দফতরেও পরিবর্তন আনা হয়েছে— এতদিনের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে রাজ্য গোয়েন্দা শাখার ডিজি করা হয়েছে। তাঁর জায়গায় এডিজি (আইনশৃঙ্খলা) হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় মুকুন্দ রানাডে।
কারা দফতরেও রদবদল হয়েছে। ডিজি (কারা) করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। মনোজ বর্মাকে এডিজি (অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা) এবং লক্ষ্মীনারায়ণ মীনাকে এডিজি (কারা) পদে আনা হয়েছে। সকালেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছিল, যাঁদের পদ থেকে সরানো হয়েছে তাঁদের নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও ভোট সংক্রান্ত কাজে রাখা যাবে না। সেই নির্দেশ মেনেই তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে নবান্ন।
আরও পড়ুন- আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
4h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
5h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
6h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
7h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
8h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
8h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
11h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
12h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
15h ago
