Site Logo

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ 'আসল তৃণমূল'

EBBS Desk·
বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ 'আসল তৃণমূল'

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন ঋতব্রত-পন্থী ১০ বিধায়ক।

Sponsored

Sranchi In Article

১০ বিধায়ক আশঙ্কা প্রকাশ করেন যে, এই টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে তৃণমূলের অফিশিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি বেআইনি টাকা ঢুকতে পারে। দলীয় তহবিলের স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনও প্রকার বেআইনি আর্থিক লেনদেন রুখতে এই অভিযোগ। পুলিশের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে তাঁরাও অবিলম্বে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সম্পূর্ণ ফ্রিজ করার দাবি জানিয়েছেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে বেশ কয়েকটা ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের একাংশ এখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। অন্য দিকে, বিধায়কদের একটা বড় অংশ ঋতব্রতের ছাতার তলায় দাঁড়িয়ে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করেছেন। এদিকে দলের ২০ জন লোকসভার সাংসদ বিদ্রোহ ঘোষণা করে যোগ দিয়েছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে। সেই বিদ্রোহীদের অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা ভবিষ্যতে প্রতীক এবং তহবিল দখলের জন্য তৎপর হবেন।

ঘটনাচক্রে, এ সব নিয়ে টানাপড়েনের মধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দলের তহবিলে লেনদেন বন্ধের আর্জি জানিয়েছিলেন নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ দাবি করা অরূপ বিশ্বাস। এর পাল্টা দলের বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, অরূপ বিশ্বাস এখন আর কোষাধ্যক্ষ পদে নেই। ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন সাংগঠনিক কমিটি গড়েছেন, সেখানে গত ৫ জুনের কার্যসমিতির বৈঠক থেকে অরূপের বদলে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন - আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →