অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক চক্রান্ত, ভিত্তিহীন তথ্য ছড়ানো এবং দলের অতি গুরুত্বপূর্ণ নথি পাচারের মতো একাধিক মারাত্মক অভিযোগ এনে পুলিশের কাছে লিখিত অভিযোগ বা ডায়েরি দায়ের করা হয়েছে।
এই বিষয়ে অত্যন্ত কড়া এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক বা চিফ হুইপ আখরুজ্জামান। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট ভাষায় বলেন, আইন আইনের পথেই চলবে এবং সব প্রশ্নের উত্তর আগামী দিনে সময়ই বলে দেবে। ইতিমধ্যেই দোলা সেনের পক্ষ থেকে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। কোনও একটি থানায় এই অভিযোগ জানানো হয়েছে, এমন নয়। কালীঘাট থানা, নিউটাউন থানা, প্রগতি ময়দান থানা ও সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
আরও পড়ুন- একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে
_
_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
Just now

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
8h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
9h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago





