হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র বিরুদ্ধে সরাসরি রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। তপসিয়া, হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন স্টেশনে যেভাবে বলপূর্বক দখলদার ও হকারদের উচ্ছেদ করা হয়েছে, তার প্রতিবাদে আগামিকাল, ২১ মে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় বিধায়কদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই উচ্ছেদ অভিযান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গরিব হকারদের দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বর্তমান সরকার সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে এবং একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে বেছে বেছে টার্গেট করা হচ্ছে বলেও তিনি বৈঠকে সরব হন। এই নীতিকে ধিক্কার জানিয়ে বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করার ডাকও দিয়েছেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামিকাল ফলতার ভোটের দিনই হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকায় তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি নিয়েছে নবগঠিত বিজেপি সরকার। একের পর এক বেআইনি নির্মাণের ওপর চালানো হচ্ছে বুলডোজার। সেই সঙ্গে রেলের জমি খালি করার প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালিয়ে হকারদের অবৈধ, অস্থায়ী ঝুপড়ি ও দোকানপাট ভেঙে ফেলা হয়েছে।
আরও পড়ুন- অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন
_
_
Sponsored

_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Just now

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
1h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago
More from রাজ্য
View All →
বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
6h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
10h ago
