হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। এই জেলাগুলোতে ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দফতর। কলকাতায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিকেলের দিকে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে।
Sponsored

আগামীকাল বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিমি ছাড়িয়ে যেতে পারে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
Sponsored

উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
Sponsored

আগামী শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটারের বেশি হতে পারে, তাই সুরক্ষা নিশ্চিত করতে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
4h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





