বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ডে টুলুর ৩৪ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এখনও পর্যন্ত ২২০ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। এরইমধ্যে গ্রেফতার হয়েছেন টুলুর ম্যানেজার সীতেশ প্রামাণিক। 

বীরভূমের টুলু ঘনিষ্ঠ ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়ি থেকে ২৮ কোটি কোটি টাকা উদ্ধার সূত্র ধরেই টুলুর ম্যানেজারের হদিশ পায় পুলিশ। সূত্রের খবর, রবিবার সন্ধেয় মহম্মদবাজার থানার পুলিশের একটি দল পৌঁছে যায় সীতেশ প্রামাণিকের বাড়ি। তদন্তকারীরা জানতে পারেন, টুলু মণ্ডলের কয়েক ডজন ম্যানেজারদের মধ্যে এই সীতেশ অন্যতম। 

পুলিশ সূত্রের খবরর, ধৃত সীতেশ টুলুর ক্রিমিনাল সিন্ডিকেটের মাথা ছিলেন। অবৈধ টাকার লেনদেনের সব খবর থাকত সীতেশের কাছে।  সোমবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হবে। ধৃতকে জেরা অবৈধ পাথর খাদানের তথ্য জানতে চায় পুলিশ। এমনকি নকল ডিসিআর ছাপানোর মেশিনও উদ্ধার হয়েছে।

এই র‍্যাকেটের সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ রয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। তাঁদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকা ও সোনার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে, সিল করে দেওয়া হয়েছে মিনার মণ্ডলের অত্যন্ত সাদামাটা দেখতে গ্রামের দোতলা বাড়ি।

পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সব রাস্তার বরাত পেতেন টুলু। তাঁর বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ।তবে টাকা হদিশ সামনে আসার পর থেকেই বেপত্তা টুলু। তাঁর ৪০০ বিঘা জমির খোঁজ চলছে।