হাওড়ার লিলুয়ায় (Liluah) ভার্মা কলোনি এলাকায় গভীর রাতে গুলিবিদ্ধ দুই যুবক। মদের আসরে বচসার মাঝেই গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার গভীর রাতে মদের ঠেকে চিৎকার চেঁচামেচির মাঝে গুলি চলার শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, মালিঙ্গা নামে এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও এক।
মদের আসলে চলল গুলি, লিলুয়ায় গুরুতর আহত দুই যুবক
Sponsored

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক অনুমান পুরনো কোনও শত্রুতার জেরে বা নেশার মাঝে বচসা থেকেই হয়তো এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। যুবকদের কাছে অস্ত্র কোথা থেকে এলো, এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













