ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন উলুবেড়িয়া পুরসভার একজন ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। দুর্নীতি দমন শাখার অভিযানে ঘুষ নেয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাঁকে। শুক্রবার দুর্নীতি দমন শাখার বিশেষ অভিযান চালায়। সেখানেই ধরা পড়লেন উলুবেড়িয়া পুরসভার এই ফিল্ড জুনিয়র অফিসার সিদ্ধার্থ অধিকারী।
৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অভিযুক্তের কাছ থেকে ঘুষ নেওয়া প্রাপ্য অর্থ উদ্ধার করা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। রাজ্যের বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত, থানা গুলিতে দুর্নীতি দমন শাখা অভিযান চালাচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে, গোপন দুর্নীতি দমন শাখার আধিকারিক অভিযান চালান। সেখানেই হাতে না হাতে ধরা পড়েন সিদ্ধার্থ। অভিযোগকারী কাছ থেকে কুড়ি হাজার টাকা গ্রহণ করার মুহূর্তে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে হাতে না হাতে ধরা হয়। তাঁর কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়।
এর আগে একাধিক আধিকারিক ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন। গত ৩১ আগস্ট রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা উলুবেরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের আধিকারিক জীবন কৃষ্ণ দাস ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করেন। তার আগে হাওডার জেলার ব্যাটরা থানায় সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার এবং নাজিরগঞ্জ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল শুভময় মন্ডলকে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার হলেন উলুবেরিয়া পুরসভার ফিল জুনিয়র ইঞ্জিনিয়ার।
















