ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল নির্বাচন কমিশন। শনিবার একটি কড়া নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, ওই কেন্দ্রের ২৮৫টি বুথের প্রতিটিতেই নতুন করে ভোট নেওয়া হবে। আগামী ২১ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পুনর্নির্বাচন চলবে। ফল ঘোষণার জন্য ২৪ মে দিনটি ধার্য করা হয়েছে।
Sponsored

কমিশনের এই সিদ্ধান্ত সামনে আসতেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে মোক্ষম খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কমিশনের নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, ফলতায় যদি এতই রিগিং হয়ে থাকে, তবে ভোটের দিন কোনও প্রতিক্রিয়া বা প্রতিরোধ দেখা গেল না কেন? কমিশনের কড়া নিরাপত্তার দাবিকে বিঁধে কুণাল বলেন, ভোটের দিন সব ঠিকঠাক দেখানোর পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তখন কী করছিলেন সব সিংঘম অফিসার? একই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হওয়া সত্ত্বেও যদি এই পরিস্থিতি তৈরি হয়, তবে তার দায় কার?
কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন ফলতার বিভিন্ন প্রান্ত থেকে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল। পর্যবেক্ষকদের পাঠানো রিপোর্ট এবং পরবর্তী স্ক্রুটিনি প্রক্রিয়ার পর কমিশন নিশ্চিত হয়েছে যে, ভোটগ্রহণের দিন নির্বাচনী প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছিল। কমিশনের নথিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ইভিএমের ব্যালট ইউনিটে নির্দিষ্ট কিছু চিহ্নের ওপর কালো টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করতে না পারেন। এ ছাড়াও বহিরাগতদের বুথে ঢুকে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগও হাতে-নাতে প্রমাণিত হয়েছে বলে দাবি কমিশনের। স্বচ্ছতার অভাব এতটাই প্রকট ছিল যে, অনেক বুথে নিয়মমাফিক ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। আবার কোথাও ফুটেজ মিললেও তাতে স্পষ্ট অসঙ্গতি ধরা পড়েছে।
আরও পড়ুন - ৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
6h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
7h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
8h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
9h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
10h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
11h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
13h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
14h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
18h ago
