অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' শিবির নিয়ে একাধিক অভিযোগ উঠেছে, যাকে হাতিয়ার করেছে বর্তমান শাসক দল বিজেপি।  সেবাশ্রয়ে চিকিৎসার গাফিলতিতে পা বাদ যাওয়ার মতো গুরুতর অভিযোগও  উঠেছে। এই প্রেক্ষাপটে উপযুক্ত তথ্যপ্রমাণ দেখিয়ে সমালোচকদের পাল্টা জবাব দিলেন মমতাপন্থী তৃণমূলের আইটি সেলের চেয়ারপার্সন উপাসনা চৌধুরী(Upashana Chowdhury )।

উপাসনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, ভুয়ো অভিযোগ তুলে অশান্তি পাকানোর চেষ্টা করছিল বিজেপি। কিন্তু বিজেপির এই অভিযোগ যে কতটা অপরিণত তা খুব সাধারণ ভাবে কল্পনা করলেও স্পষ্ট হয়ে যাবে। ওই মহিলার ছেলেই একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। অথচ বিজেপি গোটা বিষয়টিকে অন্য়ভাবে জনমানসে উপস্থিত করছে। কিন্তু সত্যকে কখনও ধামাচাপা দেওয়া যায় না।

  উপাসনা চৌধুরী  তথ্যপ্রমাণসহ দেখিয়েছেন, ওই পরিবারটি কোন ডাক্তার দেখিয়েছেন, কোথায় চিকিৎসা করিয়েছেন বা কী ওষুধ খেয়েছেন— তার কোনও ন্যূনতম প্রমাণ বা তথ্য পেশ করতে পারেনি। সম্পূর্ণ হাওয়ায় ভাসানো এবং ভিত্তিহীন অভিযোগ তুলে চিকিৎসা ব্যবস্থার বদনাম করার চেষ্টা করছিল তারা।বাংলায় উন্নয়ন ও সুস্থ পরিষেবার সঙ্গে লড়াই করতে না পেরে বিজেপি এখন নোংরা রাজনীতি এবং কুৎসিত চক্রান্তের আশ্রয় নিচ্ছে।

পরিশেষে উপাসনা উল্লেখ করেছেন,  একজন অসুস্থ মানুষকে রাজনীতির দাবার ঘুঁটি বানিয়ে তারা প্রমাণ করল যে, তাদের কাছে মানুষের আবেগের কোনো মূল্য নেই। বিজেপি যতই চক্রান্ত করুক,  মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের স্বাস্থ্য পরিষেবার প্রতি মানুষের আস্থা অটুট থাকবে।