Site Logo

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

EBBS Desk·
সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১ থেকে ২০২১ তিনটি বিধানসভা নির্বাচনেই তৃণমূলের টিকিটে লড়াই করা টলিউডের প্রার্থীরা অনায়াসে জয় পেয়েছে। তবে এবার ফলাফল উল্টে গেল। রাজ চক্রবর্তী থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা লাভলি মৈত্র কেউ হারলেন কেউ বা হারের মুখে।

Sponsored

Sranchi In Article

বরানগরে উপনির্বাচনে জিতেছিলেন কিন্তু এবার হারের দুয়ারে সায়ন্তিকা। ১৩ রাউন্ডের মধ্যেই ১২ রাউন্ড শেষে ১৫৯৫২ ভোটে পিছিয়ে টলি নায়িকা। হারের মুখে ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী। ১৫ রাউন্ডের মধ্যে ১৪ রাউন্ড শেষে কৌস্তভ বাগচী ১৫,৫৪৪ ভোটে এগিয়ে। ফলে রাজের হার সময়ের অপেক্ষা। গগনা কেন্দ্রে তাঁকে ঢিল ছোড়া হয়।

সোনারপুর দক্ষিণ কেন্দ্রেও নিজের সিট ধরে রাখতে ব্যর্থই হচছেন লাভলি মৈত্র। রূপ গঙ্গোপাধ্যায় ২১ রাউন্ডের মধ্যেই ২০ রাউন্ড শেষে ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।

রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে ২০২১ সালে জিতেছিলেন অদিতি মুন্সি, এবারও দল তাঁকে টিকিট দিয়েছিল। কিন্তু তরুণজ্যোতি তিওয়ারির কাছে হারের মুখে গায়িকা প্রার্থী। ২৪২০২ ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী।

আসন বদলে করিমপুর থেকে ভোটে লড়েন টলিউডের নায়ক সোহম চক্রবর্তী। তিনিও হারলেন। সোমেন্দ্রনাথ ঘোষের কাছে হারলেন সোহম।

বিজেপির তারকা প্রার্থীরা এবার জয়ের মুখে। রুদ্রনীল ঘোষ শিবপুর থেকে ১৬ হাজারের বেশি ভোটে জিতলেন। টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী অধিকারী এগিয়ে আছে।

আরও পড়ুন - ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

5h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

6h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

7h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

8h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

9h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

10h ago

More from রাজ্য

View All →