নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বেই বাংলায় বিজেপির (BJP) জয়, রাইজিং ভারত সম্মেলনের (Rising Bharat Summit) মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা প্রধানমন্ত্রী মোদিরই। একইসঙ্গে বাংলার ‘রাষ্ট্রবাদী নাগরিকদের’ও কৃতিত্ব দিয়েছেন তিনি। তবে ভোটের লড়াই পেরিয়ে এবার নজর শিল্প ও বিনিয়োগে। বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার পর শিল্পপতিদের সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। "ডেস্টিনেশন বেঙ্গল। আসুন, বাংলায় বিনিয়োগ করুন।" শুভেন্দুর কথায়, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকায় ডবল ইঞ্জিনের সুবিধা এবার রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপির প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! জেলা নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন বিধায়ক রেখা
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে শিল্পমহলের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গও। তিনি জানান, রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Group) শীর্ষকর্তা অনন্ত আম্বানির (Anant Ambani) সঙ্গে তাঁর কথা হয়েছে। অনন্ত তাঁকে আশ্বস্ত করেছেন, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) সঙ্গে নিয়ে বাংলায় আসবেন তিনি। ফলে বড় শিল্পগোষ্ঠীগুলির কাছে বিনিয়োগের আবেদন জানিয়ে বাংলাকে শিল্পের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন শুভেন্দু।
আরও পড়ুন: আজ কত দর সোনা রুপোর দেখে নিন এক নজরে
শুধু বক্তৃতাতেই থামেননি মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন তিনি। নতুন সরকার চার মাসের পথে পা রাখার পর বাংলায় তাঁদের অভিজ্ঞতা কেমন? শিল্পের পরিবেশ নিয়ে তাঁদের মতামত কী? অর্থাৎ, বিনিয়োগের দরজা খুলতে এবার শিল্পমহলের প্রতিক্রিয়াকেও সামনে আনতে চাইছে রাজ্য সরকার।
















