Site Logo

'মুখ্যমন্ত্রী শুভেন্দু'! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

EBBS Desk·
'মুখ্যমন্ত্রী শুভেন্দু'! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায় অন্য ছবি। রীতিমতো ফলাও করে 'মুখ্যমন্ত্রী শুভেন্দু'র শপথ গ্রহণ অনুষ্ঠানের নামে আমন্ত্রণ পত্র ঘোরাফেরা করছে। ভাইরাল পোস্টারে (Viral Poster) আবার রয়েছে বিজেপির অফিসিয়াল লোগো। ভারতীয় জনতা পার্টির (BJP) তরফে ছবিটিকে 'ভুয়ো' (Fake) বলে দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির অফিসিয়াল লোগো দিয়ে এই পোস্টার দিল কে? তারা কি শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) অনুগামী? নাকি বিজেপির বিক্ষুব্ধ কোনও গোষ্ঠী?

Sponsored

Sranchi In Article

বুধবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকে বিজেপির তরফে বাংলার পর্যবেক্ষক করা হয়েছে। তিনি আসার পরই বৈঠক হবে এবং চিরাচরিত রীতি মেনে সেখানেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তাহলে শীর্ষ নেতৃত্বের অফিসিয়াল ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী 'শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ' অনুষ্ঠানের আমন্ত্রণপত্র কারা আপলোড করল সোশ্যাল মিডিয়ায় (Social Media)? সরকার গড়ার আগেই বিজেপির ভেতরের গোষ্ঠীকোন্দল কি বাড়ছে? নাকি এই ধরনের পোস্টার ছড়িয়ে শুভেন্দুর পক্ষে কতটা জনমত সেটাই বুঝে নেওয়ার চেষ্টা চলছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যেহেতু বিজেপির তরফ থেকে এই পোস্টারকে 'ভুয়ো' বলা হয়েছে তাই বিরোধী গোষ্ঠীর কেউ বিজেপির নাম ব্যবহার করে এই কাজ করলো কিনা তা জানতে পদ্ম শিবিরের অন্দরে শুরু হয়েছে তদন্ত।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from রাজ্য

View All →