রবিবার ছুটির দিনে আবহাওয়ার মেজাজ বদল। রোদের তেজ খুব বেশি না থাকলেও ভ্যাপসা গরম অব্যাহত। আজ (রবিবার) কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সোমবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
রাজ্যের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। শহরের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আজ কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত সকাল থেকে অস্বস্তি তুঙ্গে তুলেছে কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভোগান্তি বাড়াচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।জেলাতেও আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। দু-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের মেঘ কাটিয়ে ধীরে ধীরে রোদ ঝলমলে হচ্ছে আকাশ। শরতের মেঘের আনাগোনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে উপকূলের জেলাগুলির জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পাশাপাশি সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সতর্কতা জারি করা হয়েছে
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।
উত্তরবঙ্গেও বৃষ্টি কমার কোনও ইঙ্গিচ নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
















