ভাদ্রের শুরু থেকেই ভ্যাপসা গরমের দাপট। তারই মধ্যে ছুটির দিনেই সকাল থেকেই আকাশে ঘন মেঘের ঘনঘটা, সঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি। কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সোমবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
শরতের আকাশ মেঘই বলে দিচ্ছে বৃষ্টির হাত থেকে রক্ষা নেই বঙ্গবাসীর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ এবং সংলগ্ন বাংলা ও উত্তর ওড়িশা উপকূলের উপর এই নিম্নচাপ তৈরি হয়েছে।
নিম্নচাপের জেরে কলকাতাতে রবিবার সারাদিন ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার উপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।
ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়ো হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।
আজ (রবিবার) দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি।
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার দু’একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলার জন্য। এছাড়াও, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।















