জন্মাষ্টমীর দিনে সকাল থেকেই মেঘমুক্ত ঝকঝকে আকাশ। আজ (শুক্রবার) কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে  সোমবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বঙ্গোপসাগরে নিন্মচাপের জেরে বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। দুর্যোগ কিছুটা হলেও কেটেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।   সকাল থেকেই আকাশ রোদ। শুক্রবার থেকেই  বৃষ্টির দেখা নেই। জন্মাষ্টমীর দিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটের উপর মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটের উপরে মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার। 

 

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি থেকে আপাতত রেহাই পাওয়া গেলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না।আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। 

 

তবে উত্তরবঙ্গে এদিন থেকে উইকএন্ড জুড়ে জারি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অর্থাৎ উইকএন্ড জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও এখনই বর্ষার বৃষ্টি পিছু ছাড়ছে না। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বৃষ্টি বাড়বে।
 

সদ্য সমাপ্ত অগাস্ট মাসে দেশজুড়ে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণ দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় প্রায় ০.৬৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুধু দিনের তাপমাত্রাই নয়, গত সোয়া এক শতাব্দীর মধ্যে এই অগস্টেই রাতের গড় তাপমাত্রাও সর্বোচ্চ সর্বাধিক জায়গায় পৌঁছেছিল। গোটা অগাস্ট মাসেই ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল। বৃষ্টি হলেও গরম বজায় ছিল।