সপ্তাহের শুরুর দিনে আবহাওয়ার মেজাজ বদল। রোদের তেজ না থাকলেও ভ্যাপসা গরম অব্যাহত। আজ (সোমবার) কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে  সোমবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

 

শহরের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আজ কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত সকাল থেকে অস্বস্তি তুঙ্গে তুলেছে কলকাতা ও দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভোগান্তি বাড়াচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

আজ (সোমবার) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় (প্রায় ৭৬% থেকে ৮০%) বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় কমবেশি বৃষ্টি হতে পারেউত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও এখনই বর্ষার বৃষ্টি পিছু ছাড়ছে না। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বৃষ্টি বাড়বে।