সপ্তাহের শুরুর দিনেও রোদের দেখা নেই, বৃষ্টি না হওয়ায় বাড়ছে গরমের অস্বস্তি।কলকাতা সহ দক্ষিণে  গুমোট আবহাওয়া রয়েছে। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া(Weather)?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির আশে পাশে রয়েছে। গতকালের থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।  সকাল থেকেই আকাশ রোদ নেই, মেঘলা আকাশে বৃষ্টির  সম্ভাবনা আছে। উত্তর বাংলাদেশে এবং উত্তর-পশ্চিম বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। তার জেরেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এই ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে রথযাত্রার সপ্তাহে।  এছাড়াও  বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। 

কলকাতায় সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহরে।  সপ্তাহের শুরুর দিনেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়ায়। এর পাশাপাশি  মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

 

বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গেও, উত্তরবঙ্গে রাতে-ভোরে প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরে  তিস্তা নদীর জল উঠে এসেছে রাস্তায়।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এর  জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

চলতি সপ্তাহেই রথযাত্রা। আবহাওয়া দফতেরর পূর্বাভাস অনুসারে,  রথের দিন বৃহস্পতিবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ কিছু সময়। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি।