সপ্তাহের শুরুর দিনেও রোদের দেখা নেই, বৃষ্টি না হওয়ায় বাড়ছে গরমের অস্বস্তি।কলকাতা সহ দক্ষিণে  গুমোট আবহাওয়া রয়েছে। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া(Weather)?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রির আশে পাশে রয়েছে। গতকালের থেকে ১ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।  সকাল থেকেই আকাশ রোদ নেই, মেঘলা আকাশে বৃষ্টির  সম্ভাবনা আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় (৭৯% থেকে ৮৯% আর্দ্রতা) বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

 

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। বিশেষত, মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্রপাত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও মাঝারি বৃষ্টি।আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

উত্তরবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন হচ্ছে না। সোমবার  সব জেলাতেই ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম হতে পারে। প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে গিয়ে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। রফলে পার্বত্য অঞ্চলে ধস এবং নিচু এলাকায় জল জমার কারণে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাতের আশঙ্কা রয়েছে।