সপ্তাহের শুরুর দিনেই আবহাওয়ার বদল।কলকাতা সহ দক্ষিণে  সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া(Weather)?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সোমবার সপ্তাহের শুরুতেই নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়।  আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলা-ওড়িশা উপকূলে রয়েছে নিম্নচাপ। সোমবার দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝে অর্থাৎ কাঁথির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ যত স্থলভাগে ঢুকবে, ততই দুর্যোগ বাড়বে। নিম্নচাপের মূল প্রভাব ওড়িশায় পড়লেও সতর্কতা জারি করা হয়েছে বাংলাতেও।সোমবার সকালে আরও উত্তর-উত্তর পশ্চিমে সরতে সরতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। 

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ/কমলা সর্তকতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। বুধবার থেকে বৃষ্টি কমবে।আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির আশে পাশে রয়েছে। গতকালের থেকে ১ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।  সকাল থেকেই আকাশ রোদ নেই, মেঘলা আকাশে বৃষ্টির  সম্ভাবনা আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় (৭৯% থেকে ৮৯% আর্দ্রতা) বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

 

 উত্তর বঙ্গোপসাগর সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ২৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোসাগরে গভীর নিম্নচাপের অবস্থান। সমুদ্রের ঝোড়ো হাওয়া ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। 

উত্তরের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা।  মঙ্গলবার থেকে শুরু ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে শনিবার পর্যন্ত।  দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি।