শনিবারের পর রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের দেখা নেই। বিগত কয়েকদিন ধরেই বাংলা প্রায় সব জেলাতেই প্রবল বর্ষণ হয়েছে। ব্যতিক্রম নয় কলকাতাও। রবিবার সারাদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে

রবিবার সারাদিনই শহরের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

এবার নজর দেওয়া যাক জেলার দিকে,  রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা।সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। 

 

ভারী বৃষ্টির জন্য  হলুদ সতর্কতা থাকছে দক্ষিণের ৯ জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্র -বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে।

 বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এর  জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

চলতি সপ্তাহেই রথযাত্রা। আবহাওয়া দফতেরর পূর্বাভাস অনুসারে,  রথের দিন বৃহস্পতিবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ কিছু সময়। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি।