রবিবার সকাল থেকেই রোদের তেজ বাড়ল, বিগত কয়েক দিন ধরেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, তবে ছবির দিনে সকালে আপাতত বৃষ্টির হাত থেকে মুক্তি মিলল দক্ষিণবঙ্গ বাসীর।কলকাতা সহ বাংলায় কেমন থাকবে রবিবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে, মাঝেমধ্যে মেঘের আনাগোনা হবে। কলকাতাসহ আশেরপাশের জেলাগুলিতে বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণে প্রবল বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এরফলে ধস নামা ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এমন ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংকেও। এই জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ধসে নাকাল হতে পারেন কালিম্পংয়ের বাসিন্দারা। বিশেষত দশ নম্বর জাতীয় সড়ক ফের বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা। দুর্যোগ মোকাবিলায় দার্জিলিং ও কালিম্পংয়ে অবশ্য এক কোম্পানি এনডিআরএফ কর্মী আগে থেকেই রয়েছেন। মজুত রয়েছে ত্রাণ।
















