উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টিপাতের দাপট থাকলেও দক্ষিণে আবার গরমের হাত থেকে নিস্তার নেই। কলকাতায়(Kolkata)  প্রতিদিন বৃষ্টি হলেও কমছে না গরমের দাপট,  একই অবস্থা আশে পাশের জেলাগুলিতেও, সপ্তাহের শুরুর দিনে কেমন থাকবে উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া(Weather) ? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

 

কলকাতা ও আশে পাশের জেলায় দিনভর মেঘলা আকাশ থাকবে সঙ্গে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর্দ্রতা ৮০-৯০ শতাংশ। 

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবল জেলাতেই  মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক-দু'টি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

উত্তরবঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা যেমন রয়েছে তেমনই আছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া(Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পার্বত্য এলাকায় ধ্বস নামবে, নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা, বাড়বে নদীর জল স্তর। আজ সোমবার পর্যন্ত জারি লাল সর্তকতা। মঙ্গলবারে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, জারি থাকবে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত। 

উত্তরের তিন জেলার এক-দু'টি স্থানে ২০ সেন্টিমিটারেরও বেশি অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাগুলির জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।