শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সকালে ঝলমলে আকাশ থাকলেও মাঝেমধ্যেই মেঘের দেখা মিলছে। বৃহস্পতিবার এরপর আজও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এদিন অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)! কলকাতার কপালেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।
Sponsored

লক্ষ্মীবারের দুপুর থেকে অতি ভারী বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা। বৃষ্টির দাপট ছিল পার্শ্ববর্তী জেলাগুলিতেও। আজও দুর্যোগের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অংশে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও মাঝারি বৃষ্টির দাপট দেখা যেতে পারে। অন্য দিকে, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুরের পাশাপাশি এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





