বিধানসভা ভোট মেটার ২ মাসের মধ্যে রাজ্যে ফের নির্বাচনের দামামা। আগামী ২৪ শে জুলাই রাজ্যসভার(Rajyashava) তিন আসনে উপনির্বাচন( Byelection) হবে। বাংলায় থেকে রাজ্যসভার ৩ আসনের উপনির্বাচনের সূচি ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।
রাজ্যে পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী হওয়া একাধিক রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন। এই তালিকায় রয়েছেন সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেব এবং প্রকাশচিক বারাইক। এই তিনটি আসনে উপনির্বাচন হবে ২৪শে জুলাই। নির্বাচন কমিশনের সূচি অনুসারে, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে ১৪ই জুলাই এর মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ১৫ই জুলাই হবে মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই প্রার্থী পথ প্রত্যাহারের শেষ দিন।
২৪ শে জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটাভুটি চলবে। ওইদিনই বিকেল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হবে। ২৭ এ জুলাই এর মধ্যে নির্বাচন কমিশন সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে।জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী প্রতিটি শূন্য আসনের জন্য পৃথকভাবে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইকের কার্যকালের মেয়াদ ছিল ১৮ আগস্ট ২০২৯ পর্যন্ত, আর সুস্মিতা দেবের মেয়াদ ছিল ২ এপ্রিল ২০৩০ পর্যন্ত। রাজ্যে বর্তমানে ২০৭ জন বিধায়ক রয়েছেন বিজেপির। ফলে সংখ্যাগরিষ্ঠতার জেরে তারাই সাংসদদের জেতাতে পারবেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৮০ হলেও দলের বিভাজনের কারণে ঋতব্রত গোষ্ঠীর সঙ্গেই বেশি বিধায়ক রয়েছেন।
কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দিলেও জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা তাদের হাতে নেই। এই পরিস্থিতিতে রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল মমতা পন্থী তৃণমূল কোনও প্রার্থী দেয় কিনা সেটাই দেখার। অন্যদিকে ৬০ জনের বেশি বিধায়ক রয়েছে ঋতব্রত গোষ্ঠীর হাতে। ফলে তাঁরা কোনও প্রার্থী দিলে তাঁকে জিতিয়ে আনতে সক্ষম হবেন অন্তত অঙ্ক সেটাই বলছে।
















