ক্ষমতায় এলে রাজ্যের শিল্পায়নের জোয়ার আসবে, এই প্রতিশ্রুতি বাংলার মসনদে বসেছে বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পর ডবল ইঞ্জিন সরকারের সুযোগ সুবিধার সুযোগ নিতে ব্যর্থ নবান্ন। অন্তত প্রথম তিন মাসেই একটি বড় সুযোগ হারালো শুভেন্দু অধিকারীর সরকার।
গোটা দেশে ৬১ শিল্প তালুক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এরজন্য রাজ্যগুলির কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়। অবাক করা বিষয় হলো বাংলার বিজেপি সরকার এই বিষয়ে কেন্দ্রকে কোন প্রস্তাবি পাঠায়নি, বিগত ১৫ বছরে রাজ্যের শিল্পায়ন গতি স্লথ হয়েছে। এই অভিযোগে বারবার পূর্বতন সরকারকে নিশানা করছে বিজেপি। কিন্তু তাদের আমলে রাজ্যে শিল্প তালুক করার উদ্যোগী নেওয়া হলো না, অন্তত প্রথম দফার নীতি নিরিখে।
গোটা দেশে ১০০টি শিল্প তালুক গড়ে তোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এরমধ্যে প্রথম দফায় ৫০ টি গড়ে তোলা হবে। এর জন্য বিভিন্ন রাজ্য থেকে সাতাশিটি প্রস্তাব এসেছে কিন্তু সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের। ভারত উদ্যোগী বিকাশ যোজনা এই নামে একটি প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ৩৩,৬৬০ কোটি টাকার বিনিময়ে মোট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। পরিকল্পনার প্রথম পর্ব ৫০টি শিল্পতালুক গড়ে তোলা হবে। এর জন্য ৩১ শে জুলাই এর মধ্যে সমস্ত রাজ্যকে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল।
এই প্রকল্পের লক্ষ্য বিশ্বমানের শিল্প পরিকাঠামো গড়ে তোলা সেইসঙ্গে রাজ্য তথা দেশের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করা। পরিসংখ্যান বলছে প্রথম দফায় দেশের ২৩ টি রাজ্য এবং লাদাখের মতো কেন্দ্রশাসিত অঞ্চলও আবেদন করেছে আবেদন করেছে। মহারাষ্ট্র ১৪ টি মধ্যপ্রদেশ ১১ টি শিল্প তালুক গড়ে তোলার জন্য আবেদন করেছে। কিন্তু আবেদনঅ করল না বাংলা।
রাজ্যসভায় শমীক ভট্টাচার্যের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রের শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতেন্দ্র প্রসাদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কাছ থেকে শিল্প তালুক গঠনের কোন প্রস্তাব আসেনি। সদ্য বাংলায় সরকার গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের কাছ থেকে কোন প্রস্তাব ফেলে তা যে ভালোভাবে খতিয়ে দেখত কেন্দ্র সেটা উল্লেখ করেছেন মন্ত্রকের একটি সূত্র।
রাজ্য বিজেপির এক সাংসদ জানিয়েছেন, গোটা দেশের কাছে পশ্চিমবাংলার শিল্প চেহারাটা একেবারেই ভালো নয়। এই ধরনের সরকারের সুযোগকে কাজে লাগাতে হবে তবেই শিল্পের ছবিটা পাল্টাবে রাজ্যে। ক্ষমতায় আসার পরে একাধিক কারখানার ভূমিপুজো হয়েছে এমনকি বেশ কিছু কারখানা তাদের সম্প্রসারণ ঘটিয়েছে। কিন্তু এখনো বড় শিল্প সেভাবে তৈরি হয়নি। এরই মধ্যে শিল্পতালুক গঠন নিয়ে কেন্দ্রকে প্রস্তাব না পাঠানো হয় বিজেপি সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে তারা কতটা শিল্পায়ন ঘটাতে চায় রাজ্যে?
















