Site Logo

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

EBBS Desk·
‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক করলেন আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এদিন সমাজমাধ্যমে তিনি নিজেই এই উচ্চপর্যায়ের বৈঠকের কথা প্রকাশ্যে আনেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে এক তীব্র রাজনৈতিক খোঁচা দিয়েছেন অভয়ার মা। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ আমি এবং মমতা দু’জনেই সর্বহারা।’

Sponsored

Sranchi In Article

সোমবার সমাজমাধ্যমে করা একটি পোস্টে রত্না দেবনাথ লেখেন, ‘আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।’ এর পরেই ক্ষমতাচ্যুত তৃণমূল নেত্রীকে নিশানা করে পানিহাটির বিজেপি বিধায়ক লেখেন, ‘আজ আমি এবং মমতা দু’জনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর মমতা তাঁর চোদ্দ তলার গদি হারিয়েছেন।’ এখানেই থামেননি তিনি। অপরাধীদের চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে বিদায়ী শাসকদলকে উদ্দেশ্য করে অভয়ার মা লিখেছেন, ‘অপেক্ষা করুন, তিনি এবং তাঁর অপরাধী টিমের আরও করুণ পরিণতি দেখতে পাবেন।’ নিজেকে ‘ডা. দেবনাথের গর্বিত মা’ বলে উল্লেখ করে এই লড়াই জারি রাখার বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় নতুন করে সিট (SIT) গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ঘটনার রাতে তরুণী চিকিৎসক নৈশভোজের পর ঠিক কী করেছিলেন, কোথায় গিয়েছিলেন, তার পুরো ঘটনার সময়ক্রম ও ঘটনাপ্রবাহকে নতুন করে তদন্তের আওতায় আনতে হবে। প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিদের আবারও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিট। এই মামলা প্রসঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সুর চড়িয়েছেন।

আরও পড়ুন - মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

4h ago

More from রাজ্য

View All →