বালিশপন্থীদের প্রতি শুভেন্দু অধিকারী সরকারের প্রেম-প্রীতি-ভালবাসা কি ক্রমশ কমছে! মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী। তাঁর পুলিশ ২৮ অগাস্ট মেয়ো রোডে সভা করতে চাওয়া বালিশপন্থীদের রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে। আর তার জেরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ছুটেছে কোর্টে। সে দেখে হাসছে রাজনৈতিকমহল। কটাক্ষ করে বলছে, মঙ্গলবার কোর্টে বিরোধী দলনেতা (LOP) 'ঠিকা' আখ্যা পাওয়ার পর আর এক ধাক্কা ২৮শের সভাস্থান। প্রেমে যে এত কাঁটা তা কে জানত! বালিশ-ঋত অবশ্য এই ঘরানার কথা ভালই জানে!
কিন্তু কোর্টে গিয়ে আর এক ধাক্কা। মামলা গিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যর (Sougata Bhattacharya) বেঞ্চে। বালিশরা জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায়। কিন্তু বিচারপতি স্পষ্ট জানান, কোনও তাড়াহুড়োর প্রশ্ন নেই। মামলা দায়ের করে শুনানি হবে। যা শুনে সরস রাজনৈতিক মহল বলছে, দেখ কেমন লাগে!
২৮ অগাস্ট মেয়ো রোডে সভা করতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিল বালিশ শিবির। এখানেই প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাত্রপরিষদের সভা করেন। বালিশ শিবির বিজেপির নুন খেয়ে এখন সেই জায়গাতেও হাত মারার চেষ্টা করেছে। কিন্তু পুলিশ আবেদন ফেরাতেই ঘুম ছুটেছে বালিশ শিবিরের।
বালিশ শিবিরের বক্তব্য, সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। তারপর গত ৩ অগাস্ট ও ৭ অগাস্ট পুলিশের কাছ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়। কিন্তু, পুলিশের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এই সাড়া না পাওয়াটা বড্ড হৃদয় বিদারক ঘটনা! যে কারণে বিজেপির (BJP) পাপোস হয়ে থাকা, সেখানেই গদ্দারি! কিছুই বুঝতে পারছে না তারা। তৃণমূল কংগ্রেসের আবেদনের শুনানিও শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে।
















