Site Logo

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

EBBS Desk·
বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয় ইঞ্চি (6 inch) মতো বরফ জমে গেছে বলে দার্জিলিং প্রশাসন সূত্রে জানা গেছে। জওহরলাল নেহরু রোড আপাতত পনেরো মাইল পর্যন্ত খোলা থাকলেও তার পরবর্তী অংশে যাতায়াত কার্যত ব্যাহত। ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে পড়ায় আতঙ্কিত অন্তত শতাধিক পর্যটক। পাশাপাশি দার্জিলিঙে একনাগাড়ে বৃষ্টি (Heavy Rain in Darjeeling) চলছে।

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

উত্তর সিকিমে (North Sikkim weather) একটানা বরফ পড়ার কারণে লাচেন থেকে থাঙ্গু এবং থাঙ্গু থেকে গুরুদোংমার যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। নিরাপত্তার খাতিরে ইউমথাং থেকে জিরো পয়েন্টের রাস্তাও আপাতত ব্যবহার করতে দিচ্ছে না প্রশাসন। মরশুমের এই সময়টায় সান্দাকফুতে বরফ পাওয়া প্রকৃতিপ্রেমীদের কাছে নিঃসন্দেহে একটা আলাদা নৈসর্গিক আনন্দের অনুভূতি দেয়। কিন্তু পর্যটকদের উচ্ছ্বাসের মাঝেও দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের। দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ, প্রতিমুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন দার্জিলিংয়ের টাউন এলাকায় চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে তাপমাত্রা আরও নেমে যায়। ভারী তুষারপাত শুরু হয়েছে। উইকেন্ডে আচমকা এমন আবহাওয়ার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত। একদিকে বৃষ্টি অন্যদিকে তুষারপাত প্রকৃতপক্ষে প্রকৃতির খামখেয়ালী চরিত্রের পরিচয় দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Sponsored

Shyam Sundar In Article

হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আগামী ২৮ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পাশাপাশি পাহাড়ের উঁচু এলাকায় চলবে তুষারপাত। সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা (Sikkim Meteorological Department Director Gopinath Raha) বলেন, ‘‘উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাত জারি থাকবে।সান্দাকফু-সহ সিকিমে তুষারপাত চলবে। বজ্রগর্ভ মেঘ তৈরি করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড় ও সমতলে সমানতালে বৃষ্টি হবে। রবিবার থেকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হবে।’’

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

-

-

Related Articles

More from আবহাওয়া

View All →