সকাল থেকে আকাশে মেঘ রোদের লুকোচুরি চললেও দুপুরের পরই আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা! হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। উত্তরে ভারী বৃষ্টির দাপট চলবে (Heavy Rain in North Bengal)।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়ায় দুপুরের পর দফায় দফায় বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকছে। বিকেলের দিকে বৃষ্টি ভিজবে মহানগরী।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির দাপট থাকবে। পাহাড়ের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
















