বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি (Rain) কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ দিনভর ভিজবে বাংলা। উপকূলবর্তী এলাকায় বাড়তে পারে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গে (North Bengal weather) দুর্যোগের কমলা সতর্কতা জারি করা হয়েছে!
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। লক্ষ্মীবারে দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। দপা দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তরে দুর্যোগ চলবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
















