ছুটির দিনে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। শনিবারের পর রবিবার সকাল থেকেও মেঘলা আকাশ মহানগরীতে। মাঝেমধ্যে হালকা রোদের দেখা মিলছে। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যথেষ্ট অস্বস্তি অনুভূত হচ্ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে।আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, দুপুরের পর দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোম- মঙ্গলে বৃষ্টি বাড়বে। হুগলি ও উত্তর ২৪ পরগনায় বেশি বৃষ্টি হবে। আগামী বুধবার থেকে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাসহ একাধিক জেলায় আগামী ৯ তারিখে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরে এখনও বর্ষার দাপট অব্যাহত।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ফের দুর্যোগ বাড়তে পারে পাহাড়ে কাটতে পেরেছ।
















