মেঘলা মঙ্গলের গুমোট আবহাওয়ার মধ্যেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা মহানগরীতে (Rain forecast in Kolkata)। সোমবারের পর আজও দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বিশেষ সতর্কতাও দেওয়া হয়েছে। উত্তরের তিন জেলায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করা হয়েছে। 

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই ৩টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। মহানগরীর বিভিন্ন রাস্তায় জল জমতে পারে। আজ দিনভর দুর্যোগের পরিস্থিতি থাকবে রাজ্য জুড়ে।